Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২০ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

জেলা প্রতিনিধি নরসিংদী :

নরসিংদী-১ আসনে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী পৌর শাখার উদ্যোগে নরসিংদীর মাধবদীতে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় মাধবদী বাজারস্থ গরুর হাট মুক্ত মঞ্চে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নরসিংদী-১ (সদর ও মাধবদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নরসিংদী জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী পৌর শাখার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল আওয়াল মিয়া।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তাঁরা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীন অবস্থান বজায় রেখে চলছে।

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে যোগ্য ও সৎ নেতৃত্ব নিশ্চিত করা গেলে রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অবসান ঘটানো সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশবাসী একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্রের পথে অগ্রসর হতে পারবে।

উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম