সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে রবিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
পথসভায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, দুর্নীতি আজ বাংলাদেশের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। জনগণ যদি তাকে দায়িত্ব দেন,তবে আগামী পাঁচ বছরে এই জনপদকে দুর্নীতিমুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে-ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,অতীতের মতো কৌশলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা এখনো চলছে। বিভিন্ন কার্ড ও সুবিধার নামে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে,কিন্তু বাস্তবতা আগের সেই দশ টাকার চালের গল্পের মতোই। তিনি জনগণকে এসব প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন,জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা তরিকুল ইসলাম খান,হাজিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহারুল ইসলাম,সেক্রেটারি ইব্রাহীম জুনাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পথসভা শেষে দুইজন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে আয়োজকরা জানান।

