Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রার্থী ভাইভা দিতে এসে আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৮ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভাইভায় এক প্রার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভাইভা পরীক্ষা চলাকালে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হলে একজন প্রার্থীর কাগজপত্র ও পরীক্ষার তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, ভাইভা দিতে আসা ব্যক্তি একজন প্রার্থী। তবে তার লিখিত পরীক্ষা অন্য একজন দিয়েছেন বলে প্রমানিত হওয়ায় তাকে আটক করা হয়।

আটক প্রার্থী রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tags: প্রাথমিক শিক্ষক নিয়োগভুয়া পদ্ধতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম