সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ ও সিলেট জেলা আইনজীবী সমিতি এবং সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, স্টাফ রিপোর্টারবৃন্দ, দি কান্ট্রি টুডে’র সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাভেল, সাবেক সভাপতি ও যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস আলম আলমগীর, ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাবিল হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।
র্যালি শেষে সিলেট বিভাগীয় ব্যুরো কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করা হয়।

