Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরের কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৮ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলার প্রগতি চেতনার বিশিষ্ট সাহিত্যজন ও প্রগতি লেখক সংঘ জেলা শাখার সহ-সভাপতি কবি মুস্তাফিজুর রহমানের প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি আমীর হোসেন মোল্লা।

শোকসভায় কবি মুস্তাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও প্রগতিশীল চিন্তাধারা নিয়ে স্মৃতিচারণ করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, কবি মুজতবা আল মামুন, কার্তিক সেন গুপ্ত, সাংবাদিক কামাল হোসেন, কবি ইউসুফ মাহমুদ সংগ্রাম, কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ, কবির ভাই মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, কবি মাসুম জুলকারনাইন, কবি গাজী নিজাম উদ্দিন, মাসুমা সুলতানা ঋতু, মাহতাব উদ্দিন আরজুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কবি মুস্তাফিজুর রহমান ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও সম্পাদক। তার কবিতা, গল্প ও প্রবন্ধে সমাজ, রাষ্ট্র ও মানুষের গভীর সংকট উঠে এসেছে সাহসী ও স্বতন্ত্র ভাষায়। তিনি ‘চাষি সোভিয়েত’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করে প্রগতিশীল সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কবি অংকুর চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুল হান্নান সাগর, আহসান উল্লাহ তুহিন, শাফায়েত উল্লাহ কাদেরী, শাওন হোসেন, অনিক দাস, এম মামুন, নুসরাত তাহসিন, তিতাস সেন, খালেদ ও ফিরোজ আলম প্রমুখ।

কবি মুস্তাফিজুর রহমানের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘রাষ্ট্র চিন্তা’, ‘জলবন্দি সভ্যতা’, ‘হংসগমন’, ‘কর্ণফুলী’, ‘সমুদ্র সুন্দরী’, ‘অন্তিম প্রার্থনা’, ‘কবি বিধাতার দ্বন্দ্ব’ ও ‘বনানী কবর’। তিনি সমুদ্র গুপ্ত পুরস্কার (২০১৯), মৈত্রী বাংলা সাহিত্য পুরস্কার (২০২৪) ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

উল্লেখ্য, কবি মুস্তাফিজুর রহমান গত ২১ জানুয়ারি বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শোকসভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম