Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করল ছেলে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৪ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ক্রাইম রিপোর্টার:

মাদকের টাকা না পেয়ে নিজ বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন ও বসতঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল পহেলা ফেব্রুয়ারি, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে।

অভিযুক্ত যুবক ওই গ্রামের মোঃ সাজু মিয়া (বস্তা সাজু)-এর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই সে মাদকের টাকা দাবি করে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ায়।

ঘটনার দিন সকালে মাদকের জন্য টাকা চাইলে তার বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদুল ইসলাম প্রথমে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে তার বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়। এতে তারা গুরুতরভাবে আহত হন।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকাসক্তদের কারণে সমাজে এ ধরনের পারিবারিক সহিংসতা বেড়েই চলেছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম