Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত টেম্পুর সংঘর্ষে গোপালপুরের এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম কাশেমের (পেশকার) একমাত্র পুত্র শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত একটি টেম্পু ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউর রহমান সুজন ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শফিউর রহমান সুজন টাঙ্গাইল শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম