নবীন মাহমুদ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। ‘হাস’ প্রতীক নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সংযোগ চালিয়ে যাচ্ছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি রাজাপুরের ঐতিহ্যবাহী বাঘরী বাজার, নলবুনিয়া,গাজীর হাট এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন এবং তার নিজের লক্ষ্য ও উদ্দেশ্যর কথা বলেন তাদের সাথে। এ সময় তিনি ভোটারদের কাছে গিয়ে হাঁস মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ জানান। পাশাপাশি বাজারের দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার মঈন ফিরোজী।
গনসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে ঝালকাঠি-১ আসনের শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সঙ্কা জানিয়ে সাংবাদিকদের বলেন, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলেছে দূর্বৃত্তরা। তিনি প্রথমে এটিকে স্বাভাবিক ভাবে দেখলেও এখন এটা লেভলপেলিং ফিল্ড জন্য হুমকি স্বরুপ দেখছেন বলে মনে করেন।
এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তবে তিনি এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করেননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ দিতে চাইনা। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণই এর জবাব দেবে ইনশাআল্লাহ।
অভিযোগ বিষয় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, স্বতন্ত্র প্রার্থী বিষয় টি আমাকে মুঠোফোনে অবগত করেছেন।আমি তাকে লিখিত অভিযোগ করতে বলেছি। আমরা লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।

