Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে চাঁদাবাজ মামুন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৬ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নীলফামারী বড়মাঠের চাঁদাবাজ চক্রের হোতা ভাইরাল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি নীলফামারী সদর থানাধীন পৌরসভা এলাকার বড় মাঠের পূর্ব পাশে অভিযোগকারী তাপস রায় (২২) তার স্ত্রী আশা রায় (১৯) এর সাথে বসে ছিলেন।

এ সময় গ্রেপ্তারকৃত মো. মামুন শেখ ওরফে জঙ্গী মামুন (২৫) এর নেতৃত্বে কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে অবৈধভাবে আটক করে হেনস্তা করেন এবং ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাপস রায়কে মারধর করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সুশীল সমাজ ব্যাপক উদ্বেগ প্রকাশ করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নীলফামারী পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নি.) রাসেল শেখের নেতৃত্বে অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।এ অভিযানের ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নীলফামারী সদর থানাধীন চড়াইখোলা বটতলী বাজারের পশ্চিম পাশে কবরস্থান এলাকা থেকে প্রধান আসামি মো. মামুন শেখ ওরফে ভাইরাল মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার চক্র দীর্ঘদিন ধরে নীলফামারী বড় মাঠ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মতলুবর রহমান জানান, “এই চাঁদাবাজ চক্র সাধারণ মানুষকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায় করত। আমরা প্রযুক্তির সহায়তায় অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। নীলফামারী জেলায় এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

Tags: অপরাধচাঁদাবাজনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম