দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিস ভাংচুর ও হামলার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমান স্বাভাবিক।শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটিমারি ইউনিয়নের দলারদর্গা বাজারে এঘটনা ঘটে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার বিকেলে উপজেলার দলারদর্গা বাজারে বিএনপি মিছিল করেছে। সন্ধ্যার পর জামায়াতেরাও মিছিল করেছে। জামায়তের মিছিল শেষে বাজারের ধানের শীষের নির্বাচনীয় অফিসের সামনে ফাঁকা জায়গায় জামায়াতের নেতা-কর্মীরা বক্তব্য দিতে থাকে। এসময় ধানের শীষের অফিসের মাইক বন্ধ করতে বলে। মুলত মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঐ অফিসে বিএনপির দুই জন কর্মীকে একটু মারধর করে। এছাড়াও অফিসের কয়েকটি চেয়ার ভাংচুর করে এবং ধানের শীষের ব্যানার ছিড়ে ফেলে জামায়াতের লোকজন।
তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল পুলিশ, সেনাবাহিনী যায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই দলের নেতা-কর্মীরা জানিয়েছেন তারা বিষয়টি মিমাংসা করে নিবেন।এবিষয়ে দিনাজপুর-৬ আসনের বিএনপির নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন বলেন, দলারদর্গায় একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন।
জেলা জামায়েত সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক জানান, দলার দরগা এলাকায় জামায়াতের এটি মিছিল শেষে পথসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে ধানের শীষ নির্বাচনী অফিসে উচ্চস্বরে বাজনা বাজানো কে কেন্দ্র করে কোথা কাটাকাটির ঘটনা ঘটেছে মাত্র। কিন্তু ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ার ভাঙচুর এবং ব্যানার ছিরে ফেলা ও গেঞ্জিরা ঘটনাটি একেবারে বানোয়াট ভিত্তিহীন।

