নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট:
ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, চালের গুঁড়ো ব্যবহার করলে ত্বক থেকে মৃত কোষ, দাগছোপ ও অতিরিক্ত তেল দূর করা যায়। ব্রণপ্রবণ, সেনসিটিভ, তৈলাক্ত বা শুষ্ক যেকোনো ত্বকের জন্য ভিন্নভাবে চালের গুঁড়ো ব্যবহার করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনা সম্ভব।
ত্বকের ধরন অনুযায়ী প্যাক তৈরির উদাহরণ:
এক্সফোলিয়েশন: ২ চামচ চালের গুঁড়ো + ১ চামচ মধু, ১০-১৫ মিনিট রেখে হালকা স্ক্রাব।
সেনসিটিভ ত্বক: ১ চামচ টকদই + ২ চামচ চালের গুঁড়ো, ১০ মিনিট রাখুন।
তৈলাক্ত ত্বক: ২ চামচ চালের গুঁড়ো + ২ চামচ মুলতানি মাটি + গোলাপজল, ১০-১৫ মিনিট।
শুষ্ক ত্বক: ১ চামচ চালের গুঁড়ো + ১ চামচ মধু + ১/৪ চামচ কলার পেস্ট, ১০ মিনিট।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, চালের গুঁড়ো ব্যবহার করার সময় ঘষাঘষি এড়িয়ে সঠিকভাবে লাগাতে হবে।

