Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন কাঠামো করে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি/২৬ থেকে পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী দাবি ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি মোতাবেক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রবিবার(১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মোশারফ হোসেন, মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন,গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে । আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল
  • ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন
  • জামায়াত ১৮ কোটি মানুষের বিজয় চায় : ড. শফিকুর রহমান
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম