Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৫ am ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের পুত্র এবং পেশায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৬১০৫) বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: উজিরপুরদুর্ঘটনানিহতব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্ত্রীর পরকীয়া ও বিদ্বেষে ভাড়াটে খুনির হাতে স্বামী খুন, সাজানো ডাকাতির নাটক ভেস্তে দিল পুলিশ
  • সরকারি দল গনভোটকে অস্বীকার করেছে: জামায়াত আমির
  • নীলফামারতে বন্ধুত্বের অনন্য নজির: এক বন্ধুর জন্য সবার মাথা ন্যাড়া
  • নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মাকে কুপিয়ে গুরুত্ব জখম
  • শ্রীমঙ্গলের লাল টিলায় দক্ষিণাকালী পূজায় ভক্তসমাগম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম