Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ কামারখন্দে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ৩১, জানুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0
মো:দিল, সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, ব্যানার, পোস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জামতৈল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আব্দুল আল মামুন বলেন, কার্যালয় উদ্বোধনের পর থেকেই তাদের শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে নানা বাধা সৃষ্টি করা হচ্ছিল। তিনি দাবি করেন, এই অগ্নিসংযোগ একটি পরিকল্পিত হামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
তবে জামায়াতের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন।
ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, তিনি নিজে ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং বিষয়টি কামারখন্দ জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর প্রধান এজেন্ট মো. শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী মৌসুমে এ ধরনের ঘটনা আতঙ্ক সৃষ্টি করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচনজামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম