Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ!

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ৩০, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

এম. শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

পরীক্ষার চলাকালে সৌদি আরবে অবস্থান করার পরেও ফাজিল পরীক্ষায় পাস করেছে মুস্তাকিন বিল্লাহ নামে এক শিক্ষার্থী । তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং একই কেন্দ্রের ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মুস্তাকিন বিল্লাহ বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার ২০২৪ সালের ফাজিল পরীক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় । মোস্তাকিন বিল্লাহ সেই দিন সৌদি আরবে অবস্থান করে ওমরা পালন করছিলেন। এ কারণে তিনি ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে পারেনি। কিন্তু তারপরেও পরীক্ষার হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হয়েছে তাকে ।তার পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিয়েছে অন্যজন।

২০২৬ সালের ২৯ জানুয়ারি ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে মুস্তাকিন বিল্লাহ ( শিক্ষাবর্ষ ২০২১-২০২২, ৩য় বর্ষ, রেজি: ২১২০৩১১৯১, ফাজিল রোল- ২১২০৩১১৯১) জিপিএ-৩.২৫ পেয়েছেন।

এ ব্যাপারে বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সুলতান মাহমুদ খসরু জানান, মুস্তাকিন বিল্লাহর ফলাফল এসেছে। তবে কিভাবে পাশ করেছে তা আমার জানা নেই ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী বাংলা এফএমকে জানান, সুনির্দিষ্ট ভাবে বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম