Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে স্বর্ণের বাজারে বড় পতন, নতুন দাম কার্যকর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ৩০, জানুয়ারী ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

দেশের স্বর্ণের বাজারে বড় ধরনের মূল্যপতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা পাঁচ দফা মূল্যবৃদ্ধির পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭১ হাজার টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়েছিল।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৫ হাজার ২০০ ডলারে। এর আগের দিন এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ২৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও হ্রাস আনা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

স্বর্ণের দামের এই হ্রাস ক্রেতাদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর নির্ভর করে ভবিষ্যতে স্বর্ণের দাম আরও পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: ১৪ হাজার ৬০০ টাকাআন্তর্জাতিক বাজারবাংলাদেশ জুয়েলার্স সমিতিস্বর্ণ ও রুপার দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা
  • আইএইএ-র মূল বক্তব্য : ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই
  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম