Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কলকাতার আনন্দপুরে গুদামে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ২৭, জানুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

ভারতের পূর্ব কলকাতার আনন্দপুরে দুইটি গুদামে আগুন লাগার ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে নিহতদের দেহাংশ উদ্ধার করা হয়। এছাড়া ২০ জন কর্মী এখনও নিখোঁজ, তাদের খোঁজে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। খবর দিয়েছে ডয়চে ভেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লেগে যাওয়া গুদামের মালিক একটি মোমো প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গুদামে সফট ড্রিংকস, শুকনো খাবারের প্যাকেটসহ অন্যান্য সামগ্রী রাখা ছিল। রোববার রাত তিনটার দিকে আগুন লাগতে শুরু করে। সোমবার রাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। টিভি৯ জানিয়েছে, মঙ্গলবার সকালেও আগুন পুরোপুরি নেভেনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুন লাগার সময় গুদামে প্রায় ৩০ জন কর্মী উপস্থিত ছিলেন। নিখোঁজদের খোঁজ এখনও মেলেনি। উদ্ধার করা দেহাংশগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে, ফলে সেগুলোর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভিসেরা বা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহের পরিচয় নিশ্চিত হবে।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। দুইটি বড় গুদাম এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তিনি আরও বলেন, “এত বড় শহরে এমন ঘটনা ঘটলে দমকল বাহিনী সজাগ থাকলেও কিছু কিছু জটিলতা তৈরি হয়।”

বিজেপির নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রতিমাসেই আমরা এই ধরনের আগুন বা বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কে সতর্ক করি। পশ্চিমবঙ্গে নিয়মিতভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।”

Tags: ৭ জনের মৃত্যুকলকাতাভয়াবহ আগুন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম