আবু রায়হান, বাউফল,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে দুর্বৃত্তদের আগুনে দুইটি বসতঘর ভস্মীভূত হয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয়দের সাহায্যে পাশের ঘরে আগুন লাগা রোধ করা সম্ভব হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পরিবার জানান, পরিকল্পিতভাবে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

