Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে অর্ধশতাধিক নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগদান স্বেচ্ছাসেবক দল নেতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৯ am ২৪, জানুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এই যোগদানের ঘোষণা দেন।

সমাবেশে পটুয়াখালী–২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে হাসান খান দলে যোগ দেন। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ তাকে বুকে জড়িয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে হাসান খান বলেন, আজ থেকে তিনি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি করবেন এবং আজীবন দলের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি তার কোনো ক্ষতি হয়, তবে তার পরিবার ও সন্তানের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি।

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীও একই সঙ্গে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নির্বাচনী সমাবেশে বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নাইম-শাবনাজ দম্পতির মেয়ে মাহাদিয়া
  • ত্বকের ব্রণ, দাগ ও বার্ধক্য দূর করার প্রাকৃতিক সমাধান
  • আগামীকাল যশোর যাচ্ছেন তারেক রহমান
  • আমরা সবাই মানুষ,আমরা সবাই বাংলাদেশী নাগরিক: এম সায়েদ আলী
  • শহীদ রেজাউল করিমের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম