Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে আছি: আরিফুল ইসলাম আদিব

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০০ pm ২৩, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

 উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি মনোনীত ১০দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদিব।

২৩ জানুয়ারি (শুক্রবার) নির্বাচনী প্রচারণায় ২য় দিন উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভার বক্তৃতায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে তরুণ প্রার্থী আরিফুল ইসলাম বলেন, এখানে (ঢাকা-১৮ আসন) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হচ্ছে। সেই ব্যবসায়ী ভাইদের বলতে চাই— নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সকল প্রকার জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়ব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসেব করে সংরক্ষণ করব। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় প্রকাশ করবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দেয় তাহলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করব।

বৃহত্তর উত্তরায় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘদিনেও উদ্যোগ নেয়া হয়নি জানিয়ে জামায়াত-এনসিপি জোটপ্রার্থী আরিফুল ইসলাম বলেন, এই বৃহত্তর উত্তরায় আমরা দেখতে পাই তীব্র যানজটের সমস্যা। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনো এর অনেক জায়গা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করব।

অন্যদিকে, নির্বাচনী প্রচারণার ২য় দিন ১০ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে উত্তরার একাধিক স্থানে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম