Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ের তিন আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৫ pm ২২, জানুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, যাচাই–বাছাই শেষে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

ঠাকুরগাঁও–১ আসন:
এই আসনে তিনজন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।

ঠাকুরগাঁও–২ আসন:
হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে সাতজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির নুরুন নাহার বেগম (‘লাঙল’), জামায়াতের আব্দুল হাকিম (‘দাঁড়িপাল্লা’), বিএনপির ডা. আব্দুস সালাম (‘ধানের শীষ’), এবি পার্টির নাহিদ রানা (‘ঈগল’), গণঅধিকার পরিষদের ফারুক হোসেন (‘ট্রাক’), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (‘হাতপাখা’) এবং সিপিবির সাহাব উদ্দীন আহাম্মেদ (‘কাস্তে’)।

ঠাকুরগাঁও–৩ আসন:
পীরগঞ্জ ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে দশজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান (‘হারিকেন’), বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলাকান্ত রায় (‘রকেট’), সিপিবির প্রভাত সমীর শাহজাহান (‘কাস্তে’), স্বতন্ত্র প্রার্থী আশা মনি (‘ফুটবল’), সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ (‘একতারা’), ইসলামী আন্দোলনের আল আমিন (‘হাতপাখা’), বিএনপির জাহিদুর রহমান (‘ধানের শীষ’), গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (‘ট্রাক’), জামায়াতের মিজানুর রহমান (‘দাঁড়িপাল্লা’) এবং জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহাম্মেদ (‘লাঙল’)।

জেলা রিটার্নিং কর্মকর্তা ইরশাত ফারজানা বলেন, প্রতীক পাওয়ার পর আজ থেকেই প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করতে পারবেন এবং ভোটারদের কাছে যেতে পারবেন।

Tags: ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দঠাকুরগাঁওত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নাইম-শাবনাজ দম্পতির মেয়ে মাহাদিয়া
  • ত্বকের ব্রণ, দাগ ও বার্ধক্য দূর করার প্রাকৃতিক সমাধান
  • আগামীকাল যশোর যাচ্ছেন তারেক রহমান
  • আমরা সবাই মানুষ,আমরা সবাই বাংলাদেশী নাগরিক: এম সায়েদ আলী
  • শহীদ রেজাউল করিমের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম