Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট থেকে নির্বাচনি মাঠে তারেক রহমান, প্রথম জনসভায় জনজোয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৩ pm ২২, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

সিলেটকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

জনসভাকে ঘিরে সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। ভোরের আলো ফোটার আগেই সিলেট নগরী ও আশপাশের উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে এসে মিলিত হচ্ছেন। সব মিছিলের একমাত্র গন্তব্য বিএনপির প্রথম নির্বাচনি জনসভা।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে রাত আনুমানিক ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে নিজ শ্বশুরবাড়িতে যান তিনি।

সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠানে তারেক রহমান বক্তব্য রাখেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দলের নেতারা বলছেন, সিলেটের জনসভা দিয়েই সারাদেশে বিএনপির নির্বাচনি প্রচারণা নতুন গতি পাবে। সিলেট থেকেই দল পরিবর্তনের বার্তা দিতে চায়।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিবিএনপির চেয়ারম্যান তারেক রহমানবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২২৭
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম