মাসুম মিয়া, ক্যাম্পাস প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, জাককানইবি এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০ জানুয়ারী মঙ্গলবার সারাদিন ব্যাপি নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ জানুয়ারী “২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬” অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন শুরু হয়েছিল বর্ণাঢ্য র্্যালি ও কেক কাটার মাধ্যমে, বর্ষপূর্তি বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ’কে কমিটি হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টীমকে ক্রেস্ট প্রদান করা হয়।
গতবছর ২০ জানুয়ারী ২০২৫ “বি নেটওয়ার্ক, স্ট্রেন্থ মোর” স্লোগানকে সামনে রেখে মিডিয়া ও কমিউনিকেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, জাককানইবি এর যাত্রা শুরু হয়েছিল। ১ম কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষার দায়িত্ব পালন করেন।
এর আগে ১৯ জানুয়ারী সোমবার চারুকলা অনুষদের ২য় তলায় মিটিং রুমে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের ‘২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬’ ৯ টি পদের বিপরীতে অনুষ্ঠিত হয়। ক্লাবের মেম্বারদের প্রত্যক্ষ ভোটে গনতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, জাককানইবি (এমসিসি) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী খান মোহাম্মদ কামাল ইবনে ইউসুফ অন্তর ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন,একই সেশনের ইনজামুল হক অভি ফকির। সহ-সভাপতি-আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক-জাকিয়া সুলতানা, কোষাধ্যক্ষ-রাশেদুল হাসান রাতুল এবং সদস্য হিসেবে ইফসানুর রশিদ আরিয়ান, জিহানুল আমিন ভুঁইয়া, নাওয়ার জাহান, রুহানা আক্তার রিমি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। তিনি বলেন, অবাদ সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনধরনের কারচুপির সুযোগ ছিল না। এই ক্লাব মেম্বারদের গণতান্ত্রিক চর্চার সুযোগ করে দিয়েছে।
নির্বাচনের ফলাফলে প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।


