Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৮:০২ pm ১৯, জানুয়ারী ২০২৬
in শিক্ষা
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর আয়োজনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষাবিদ, আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম।

আইএসইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হাকিকুর রহমানের সভাপতিত্বে ৩০টি কলেজের ৫০০ শতাধিক শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান।

বক্তারা বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

আইএসইউ’র জনসংযোগ বিভাগ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারী জন্য ছিল ক্রেস্ট, ক্যালেন্ডার, র‌্যাফেল ড্রসহ আকর্ষণীয় উপহার। পাশাপাশি, আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা।

আইন বিভাগের প্রভাষক মায়িশা আফিয়া যারিন ও জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সাদউল কাদের, আইন বিভাগের প্রধান অ্যাডভোকেট রাশেদ আহমেদ, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জগলুল হক মৃধা, এডমিশন বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল গাফফার, যুগ্ম পরিচালক মো: আবু নাজিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নুরুজ্জামান ফারাবী, সহকারী পরিচালক শামীম সরকার ও সুজন মিয়াসহ বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকবৃন্দ। সংবর্ধনার পর অনুষ্ঠিত হয় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব
  • নগরীতে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত
  • ঈদকে সামনে রেখে নরসিংদীতে বিএসটিআই’র প্রসাধনী পণ্যে সার্ভিলেন্স অভিযান
  • রাজস্থলী বাঙ্গালহালিয়ায় সঙ্গীত পরীক্ষার আয়োজন
  • আনোয়ারের নেতৃত্বে মাদক নেটওয়ার্কের অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম