Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রার্থীর নিজের নামে স্বর্ণ থাকলেও স্ত্রীর নামে কোনো গহনা নেই

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৩ pm ১৯, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নির্বাচনী প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক তথ্য। একাধিক প্রার্থীর নিজের নামে স্বর্ণালংকার থাকলেও তাদের স্ত্রীদের নামে কোনো গহনা নেই। আবার কোনো কোনো প্রার্থীর নিজেরও নেই, স্ত্রীরও নেই। তবে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে—তার নিজের ও স্ত্রীর দুজনেরই রয়েছে স্বর্ণালংকার।

বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের তৈরি গহনার বিবরণী পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। জামায়াত ও নেজামে ইসলামী প্রার্থীর স্ত্রীর নামে গহনা নেই।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুজ্জামান। তার হলফনামা অনুযায়ী নিজের নামে রয়েছে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার। তবে তার স্ত্রী তাছলিমা আক্তারের গহনার কলামটি ফাঁকা (শূন্য)।

অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মো. আবু তাহের খান নিজ নামে ৫ ভরি স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করলেও তার স্ত্রী মোছা. ছালেহা বেগমের কোনো স্বর্ণালংকার নেই।

বাসদের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী উপজেলা শাখার আহ্বায়ক একেএম আরিফুল হাসান হলফনামায় উল্লেখ করেছেন, তার নিজেরও কোনো স্বর্ণালংকার নেই এবং তার স্ত্রী রেসমিনা হকেরও নেই।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুর রহমান নিজের স্বর্ণালংকারের বিষয়ে ‘অজানা’ উল্লেখ করেছেন। তার স্ত্রী রহিমা আক্তারের স্বর্ণালংকারের ঘরও রয়েছে ফাঁকা।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ হলফনামায় জানিয়েছেন, তার নিজের নামে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার এবং তার স্ত্রী সাঈদা মাসরুরের নামে রয়েছে ৫ ভরি স্বর্ণ।

হলফনামা অনুযায়ী জামায়াতে ইসলামী প্রার্থী মো. বদরুজ্জামানের বার্ষিক আয় কৃষি ও ব্যবসা থেকে ৫ লাখ টাকা। আত্মীয়-স্বজনের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে সম্ভাব্য প্রাপ্তির মধ্যে রয়েছে—প্রবাসী ভাগিনা হাসানুজ্জামানের কাছ থেকে ৩ লাখ টাকা, ভাতিজা মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং ভাই মুখলেছুর রহমানের কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া আত্মীয়স্বজন ব্যতীত অন্যান্য ব্যক্তির কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে সম্ভাব্য প্রাপ্তির মধ্যে রয়েছে মোট প্রায় ৬ লাখ টাকা। অন্য উৎস হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন থেকে সম্ভাব্য ১০ লাখ টাকা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার একটি মামলা থাকলেও তা ২০২৫ সালে নিষ্পত্তি হয়েছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মো. আবু তাহের খান হলফনামায় অধিকাংশ আয়ের খাতে ‘নাই’ শব্দটি ব্যবহার করেছেন। তার নগদ অর্থ রয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭০৩ টাকা। তার নিজের নামে রয়েছে ৫ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে নেই। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ১০ শতাংশ জমি, যার মূল্য ৫০ হাজার টাকা। ফ্রিজ, মোবাইলসহ ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র মিলিয়ে সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

Tags: জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে হত্যার হুমকি
  • সিলেটে র‍্যাবের অভিযানে ১৬ ছিনতাইকারী আটক
  • হবিগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
  • খুলনায় সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির প্রথম বর্ষ অগ্রগতি বিষয়ক কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম