Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি চলবে না: নূরুল ইসলাম বুলবুল

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৬ pm ১৭, জানুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0

আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্যক্ষেত্রে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে অনুষ্ঠিত “চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সভার আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখা।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “কারা চাঁদাবাজি ও সন্ত্রাস করছে, জনগণ তা দেখছে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমে দেবে। ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না।”

তিনি বলেন, বর্তমান ব্যবসায়িক পরিবেশে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে—চাঁদাবাজি ও সন্ত্রাস। “এ সন্ত্রাস চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না। ফলে দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে। এই সমস্যা থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে প্রয়োজন দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব।”

তিনি আরও উল্লেখ করেন, “৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব রয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দল একে অপরকে দমন-নিপীড়নের জুলুম চালিয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং হস্তান্তর হয়েছে। আগামীর বাংলাদেশে কোনো ঠিকাদারকে উন্নয়নমূলক কাজে চাঁদা দিতে হবে না, ব্যবসায়ীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। জনগণ ব্যালটের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজদের বয়কট করবে।”

তিনি ব্যবসায়ীদের নতুন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীন, সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী।

Tags: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনচাঁপাইনবাবগঞ্জনূরুল ইসলাম বুলবুলবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক
  • মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ও রেস্টুরেন্ট সিলগালা
  • টাঙ্গাইলে এমপির সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল
  • রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • বিশ্ববাজারে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে জ্বালানি তেলের মূল্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম