Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উত্তরায় আগুনে নিহতদের ঘটনায় জামায়াত আমিরের শোকপ্রকাশ

Taslima TanishabyTaslima Tanisha
২:২৪ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ডা. শফিকুর রহমান প্রার্থনা করেন, “ইয়া রব! যারা ইতোমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানী করে তাদের ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।” তিনি আহতদের জন্যও বিশেষ দোয়া করেন, “হে আরশের মালিক! যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।”

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলে তিনজন মারা যান, এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী। নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায়। দুটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিভতে সকাল ১০টা পর্যন্ত সময় লেগেছে।

Tags: উত্তরায় আগুনগভীর শোক প্রকাশজামায়াত আমিরডা. শফিকুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম