Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোনের বিয়েতে কৃতির আবেগঘন স্মৃতিচারণ

Taslima TanishabyTaslima Tanisha
৩:২৮ pm ১৫, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

বলিউড তারকা কৃতি শ্যাননের পরিবারে বেজেছে বিয়ের আনন্দের সুর। কৃতির ছোট বোন নূপুর শ্যানন দীর্ঘ পাঁচ বছরের প্রেমিক, জনপ্রিয় গায়ক ও অভিনেতা স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে হিন্দু ও খ্রিস্টান—উভয় ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে।

বিয়ের সব আনুষ্ঠানিকতা, উৎসব ও হাসি-আনন্দ নির্বিঘ্নে শেষ হলেও বিদায়ের মুহূর্তে নিজেকে আর ধরে রাখতে পারেননি কৃতি শ্যানন। ছোটবেলার স্মৃতি, বোনের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত এবং আবেগের ঢেউ—সবকিছু মিলিয়ে বোনের বিয়ের দিনটি কৃতির জীবনের অন্যতম স্পর্শকাতর একটি অধ্যায় হয়ে উঠেছে।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নূপুর ও স্টেবিনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কৃতি। ছবিগুলোর সঙ্গে দীর্ঘ আবেগঘন একটি লেখা যোগ করেন তিনি, যেখানে উঠে আসে শৈশবের স্মৃতি থেকে শুরু করে বোনের নতুন জীবনে পা রাখার গল্প।

কৃতি লেখেন,
‘আমি ঠিক কী অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী কনে।’

বোনের প্রতি ভালোবাসা আর গর্বের কথা প্রকাশের পাশাপাশি নতুন জামাই স্টেবিন বেনের প্রতিও আন্তরিক অনুভূতি জানান কৃতি। তিনি লেখেন,
‘স্টেবিন, গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের একজন। আজ তা আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেল।’

এই আবেগঘন বার্তার শেষ অংশে কৃতি তুলে ধরেন নিজের নতুন সম্পর্কের কথাও। তিনি লেখেন,
‘আমি শুধু একজন ভাইই পেলাম না, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। তবে মনে রেখো, স্টেবিন—নূপুর আমার জান। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের শ্যানন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

কৃতির এই পোস্টে মুহূর্তেই ভক্তদের আবেগের জোয়ার বইতে শুরু করে। বলিউড তারকা ও অনুরাগীরা নূপুর-স্টেবিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কৃতির লেখা পড়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান।

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও আবেগে ভরা এই বিয়ের আয়োজন কেবল একটি পারিবারিক অনুষ্ঠানই নয়, বরং কৃতি শ্যাননের জীবনের এক অনন্য স্মৃতির অংশ হয়ে থাকল।

Tags: কৃতি শ্যাননছোট বোনধর্মীয় রীতিনূপুর শ্যাননবলিউড তারকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি প্রধান নাকভি
  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম