দুধ পুষ্টিতে সমৃদ্ধ ‘সুষম খাদ্য’, তবে ভুল খাবারের সঙ্গে খেলে হজম সমস্যা, ত্বকের রোগ এবং দীর্ঘমেয়াদে বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। প্রাচীন আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিজ্ঞান দু’টোই কিছু খাবারের সঙ্গে দুধ মেশানোকে বিপজ্জনক মনে করে।
যেসব খাবারের সঙ্গে দুধ খাওয়া উচিত নয়:
টক ফল: লেবু, কমলালেবু, আনারস বা আঙুর। অ্যাসিড দুধকে শরীরে দইয়ে পরিণত করে, ফলে গ্যাস, পেট ব্যথা ও বুক জ্বালাপোড়া হতে পারে।
মাছ ও মাংস: দু’টির প্রোটিন একসঙ্গে হজম কঠিন করে এবং ত্বকে সাদা ছোপের ঝুঁকি বাড়ায়।
নোনতা খাবার ও চিপস: দুধের প্রোটিন লবণের সংস্পর্শে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।
কলা: দুধের সঙ্গে কলা খেলে শরীরে ভারি ভাব তৈরি হয় এবং সাইনাসের সমস্যা বাড়তে পারে। সামান্য এলাচ বা দারুচিনি মিশিয়ে খাওয়া যেতে পারে।
তরমুজ ও শশা: দ্রুত হজম হওয়া তরমুজ বা শশা ও ধীর হজম হওয়া দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া বা বমি ভাব হতে পারে।
দুধ খাওয়ার সঠিক নিয়ম:
হালকা গরম দুধ পান করুন।
দুধ খাওয়ার আগে বা পরে অন্তত ১ ঘণ্টা অন্য ভারি খাবার এড়িয়ে চলুন।
মধু বা গুড় মিশিয়ে খাওয়া যেতে পারে, চিনি না মেশানোই ভালো।
সতর্কতা অবলম্বন করলে দুধ থেকে পাওয়া যাবে সর্বোচ্চ পুষ্টি ও স্বাস্থ্য উপকার।

