Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত পাংশা মহিলা কলেজ

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৫৭ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, শিক্ষা, সারাদেশ
A A
0

আল আমিন হোসেন,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ী জেলার মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাংশা মহিলা কলেজ।

রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুর নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই গৌরবজনক অর্জনের খবরে পাংশা মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পাংশা মহিলা কলেজ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও নারীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে পাংশা শহরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এই কলেজটি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আবারও তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল। এ অর্জনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বলেন, “এই সাফল্য আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নবীন ও প্রবীণ শিক্ষকদের নিষ্ঠা, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমই আজ আমাদের এই সম্মানে ভূষিত করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা মান উন্নয়ন ও নারী শিক্ষার অগ্রগতিতে পাংশা মহিলা কলেজ অগ্রণী ভূমিকা রাখবে।

Tags: শিক্ষাশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
  • ঝুঁকির সেতুতে বাউফলে প্রতিদিনের জীবন যাতায়াত হাজারো মানুষের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম