Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরিয়তের কারণ ছাড়া দ্বিতীয় বিয়ে জায়েজ নয়: আল্লামা ইমাম হায়াত

Nuri JahanbyNuri Jahan
১২:৩২ pm ১২, জানুয়ারী ২০২৬
in Lead News, ধর্ম ও দর্শন
A A
0

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

শরিয়তসম্মত কারণ ও শর্ত ব্যতীত নিছক জৈবিক কারণে দ্বিতীয় বিয়ে ইসলামে জায়েজ নয় বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, “শরিয়তের কারণ ছাড়া দ্বিতীয় বিয়ে হারাম, জুলুম ও বিশ্বাসঘাতকতার শামিল।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের মূল চেতনা ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ কিংবা বর্ণভিত্তিক নয়। ইসলামের ভিত্তি হলো স্রষ্টার নামে স্রষ্টার আলো ও মহান রাসুল (সা.)-এর নামে জীবনের সত্যভিত্তিক চেতনা। তিনি দাবি করেন, ইসলাম কোনো বস্তুবাদী বা লিঙ্গবাদী দর্শন নয়।

তিনি বলেন, “মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, তালেবান ও তবলীগ ইসলাম নয়। এগুলো ইসলামের নামে আসল ইসলামকে বিকৃত ও ধ্বংস করছে।” তার মতে, প্রকৃত ইসলাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা উগ্রবাদ নয়; বরং তা নবীপ্রেম ও আহলে রাসুলের প্রতি ভালোবাসাভিত্তিক মানবকল্যাণের দর্শন।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, ইসলাম আইন বা ক্ষমতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থার নাম নয়। ইসলামের নির্দেশিত রাষ্ট্র হলো সব মানুষের জন্য সমান নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও মর্যাদাভিত্তিক একটি সর্বজনীন মানবতার রাষ্ট্র। তিনি একে ‘খেলাফতে ইনসানিয়াত’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ইসলামে নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই এবং সব মানুষের সমান মর্যাদা ও দায়িত্ব নিশ্চিত করা হয়েছে। “ইসলাম লিঙ্গবাদ নয়, বরং ভাই-বোন সবার জন্য সমান নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে, বলেন তিনি।

রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের নামে কেবল মুসলমানদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামের শিক্ষার পরিপন্থী। তার ভাষায়, “ইসলামের নামে রাজনৈতিক দল বা রাষ্ট্র গঠন করে বলপ্রয়োগের মাধ্যমে মতবাদ চাপিয়ে দেওয়া কোরআনের নির্দেশের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতি ও সব সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন।

উল্লেখ্য, আল্লামা ইমাম হায়াত বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক।

Tags: আল্লামা ইমাম হায়াতধর্ম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু
  • আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি প্রধান নাকভি
  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম