Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্বকের ব্রণ ও দাগ দূর করার সহজ উপায়

Nuri JahanbyNuri Jahan
৫:০৩ pm ১১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট:

বর্তমানে ত্বকের যত্নে অনেকেই রাসায়নিকযুক্ত কসমেটিক পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। তবে এসব পণ্যের অতিরিক্ত ব্যবহারে ত্বকে ব্রণ, দাগ, র‍্যাশসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ত্বক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যা এড়াতে প্রাকৃতিক ও ভেষজ ফেসপ্যাক হতে পারে নিরাপদ ও কার্যকর সমাধান।

প্রাচীনকাল থেকেই বিভিন্ন ভেষজ উপাদান ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত ব্যবহারে এসব ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ব্রণের দাগ কমাতেও সহায়তা করে।

প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য
ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত করতে বেসন ও হলুদের ফেসপ্যাক বেশ জনপ্রিয়। দুই চা চামচ বেসনের সঙ্গে পরিমাণমতো গোলাপ জল ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল দেখায় এবং ব্রণের দাগ হালকা হয়।

তৈলাক্ত ত্বকের জন্য
তৈলাক্ত ত্বক ও ব্রণের সমস্যায় মুলতানি মাটি কার্যকর ভূমিকা রাখে। দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার, তেলমুক্ত ও সতেজ থাকে।

উজ্জ্বল ও নরম ত্বকের জন্য
অ্যালোভেরা জেল ও চন্দন কাঠের গুঁড়োর মিশ্রণ ত্বকের জন্য উপকারী। দুই চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখলে ত্বক নরম ও উজ্জ্বল হয়, পাশাপাশি ব্রণের সমস্যা কমে।

নিম পাতার ফেসপ্যাক
নিম পাতার পেস্ট টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্রণ প্রতিরোধে ভালো ফল পাওয়া যায়। ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও ব্রণমুক্ত থাকে।

বিশেষজ্ঞরা জানান, এসব ঘরোয়া ভেষজ ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হওয়ার পাশাপাশি ভেতর থেকে সুস্থ থাকে। তবে যে কোনো ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

Tags: ত্বকত্বকের যত্নেব্রণের দাগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম