Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের দাফন সম্পন্ন

Saimum SajidbySaimum Sajid
৭:০১ pm ১০, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

লোকমান হোসাইন | কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার গ্রহণ করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নূরুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার আমির সাকিল আহমেদ কাজলসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ছিলেন।

তিনি শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জ জেলা ‘ঊষা’-র নতুন কমিটি গঠন
  • সাভারে চাঁদা না পেয়ে হোটেল ব্যবসায়ীকে মারধর
  • রাজধানীতে বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • রূপগঞ্জে ৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম