Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্র সংস্কারে যুব সমাজকে সম্পৃক্ত করতে ঝালকাঠিতে যুবদলের প্রশিক্ষণ কর্মশালা

Tanazzina TaniabyTanazzina Tania
২:৫৫ pm ১০, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা যুবদলের উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজুসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশপ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ,রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
  • জুলাই সনদ নিয়ে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল
  • ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ
  • ইরান পুরোপুরি ধ্বংসের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম