Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২, সহায়তার অপেক্ষায় থাকা মানুষরাও আক্রান্ত

Bangla FMbyBangla FM
৬:০৪ am ৩০, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজা অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন।

রোববার ভোর থেকে শুরু হওয়া হামলায় গাজা শহর এবং উত্তরের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। আহতদের ঢল নামে গাজার উত্তরাঞ্চলের আল-আহলি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর চিকিৎসা সংকটের কারণে অনেক আহত ব্যক্তিকে মেঝেতে শুইয়ে রাখতে হচ্ছে। শিশু ও নারী রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

ইসরায়েলি বাহিনী পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তবে এসব ‘সতর্কতা’র পরপরই শুরু হচ্ছে বোমা হামলা, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহ এলাকার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা অন্তত পাঁচজন ফিলিস্তিনি রোববারের হামলায় প্রাণ হারিয়েছেন। বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। গাজা প্রশাসনের দাবি, মে মাসের শেষদিক থেকে এসব কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারের বেশি আহত হয়েছেন।

মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে গাজায়। অস্ট্রেলীয় স্বেচ্ছাসেবী নার্স ক্রিস্টি ব্ল্যাক জানান, পুষ্টির অভাবে শিশুর মৃত্যু বাড়ছে। হাসপাতালগুলোতে দুধ বা শিশুদের বিকল্প খাবার নেই। অনেক শিশু আছে, যাদের বয়স ৯ বা ১০, কিন্তু দেখতে দুই বছর বয়সীদের মতো।

গাজার পরিস্থিতি এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের চেহারা নিয়েছে। চিকিৎসা, খাদ্য, পানি—সবকিছুর অভাবে দিন পার করছেন লাখো মানুষ।

Tags: গাজায় ইসরায়েলি হামলাব্রেকিং নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম