Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ

Bangla FMbyBangla FM
৩:৫০ pm ১৯, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।

তিনি জানান, আজ (শনিবার) স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ ব্যানারটি টানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদ সহযোদ্ধার নামকে স্মরণীয় রাখতে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল। এর প্রেক্ষাপটে স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এজন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের তৎকালীন ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ টি এম তুরাব।

Tags: ক্রিকেট স্টেডিয়াম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
  • জুলাই বিক্রি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম