যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’Brien।
জানা গেছে, এবারের আসরে বিভিন্ন শাখায় সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও চলচ্চিত্রসহ অন্যান্য বিভাগে পুরস্কার প্রদান করা হয়। লাল গালিচায় বিশ্বখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও জমকালো হয়ে উঠে।
উল্লেখযোগ্য বিভাগে বিজয়ীরা:
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বিশ্ব চলচ্চিত্রের তারকা ও নির্মাতাদের উপস্থিতিতে উদযাপিত হয়, যেখানে দর্শকরা টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি উপভোগ করেছেন।

