Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ

Bangla FMbyBangla FM
৬:২১ am ০৭, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ সোমবার (৭ জুলাই)। একই মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আসামিপক্ষের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আজ শুনানি করবেন। এরই মধ্যে গ্রেপ্তারকৃত একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, গত ১ জুলাই মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষের কোনো আইনজীবী অংশগ্রহণ করেননি।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল শুনানিতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেন। মামলার ফরমাল চার্জ দাখিলের পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা আদালতে উপস্থিত হননি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন সম্পন্ন হলে জুলাই মাসের শেষ ভাগে কিংবা আগস্টের শুরুতে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

Tags: জুলাই গণঅভ্যুত্থানমানবতাবিরোধী অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
  • বিচারের আশায় আদালত চত্বরে ঘুরছেন অসহায় বাবা-মেয়ে
  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম