Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

Bangla FMbyBangla FM
৫:৪৭ am ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার হবার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম। 

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ওই শিশু। পরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এসময় তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে পান্নু। পরে পান্নুর ভাবি শারমিন ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুকে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

ওই শিশুটির বাবা মুঠোফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে পান্নু মোল্যা তার ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমরা জানতে পারি। সোমবার দুপুরে আমার স্ত্রী মামলা করেছে। মেয়ের সঙ্গে যা করিছে আমরা এর বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম