Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে লাউয়াছড়া বনের বিপর্যয়

Bangla FMbyBangla FM
৪:১১ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in পরিবেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) জানান,’ গতকাল বুধবার দুপুরে শুরু হওয়া আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়’।

প্রাথমিক অনুমান অনুযায়ী, আগুনে প্রায় দুই একর এলাকা পুড়ে গেছে। স্থানীয়রা জানান,প্রথমে হীড বাংলাদেশের পশ্চিম দিকের টিলা ভূমিতে আগুন লাগে এবং দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়ে। ফলে গাছপালা ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়।  

স্থানীয়দের মতে,’আগুন লাগার পরপরই বনের প্রাণীরা আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে।অনেক প্রাণী হয়তো প্রাণ হারিয়েছে,আর যারা বেঁচে গেছে, তারা তাদের আবাসস্থল হারিয়েছে। পুড়ে গেছে অসংখ্য গাছ, লতাপাতা ও বনজ সম্পদ’। 

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান,’আগুন হীড বাংলাদেশের টিলা ভূমি থেকে শুরু হয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর এলাকায় ছড়িয়ে পড়ে। বনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে,তা এখনও নিশ্চিত হওয়া যায়নি’। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই এলাকায় রাবার বাগানেও আগুন লাগে,’ তবে চা শ্রমিকদের তৎপরতায় দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয়’।  

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন,’কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে বনভূমিতে আগুন লাগিয়েছে বা পর্যটকদের মধ্যে কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন,যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়’।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম