Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বপ্নচূড়া ইউনিটির উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Bangla FMbyBangla FM
৩:৫৭ pm ১৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নচূড়া ইউনিটি” ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। গত শুক্রবার (১৪ মার্চ) তুলসিঘাটে সংগঠনটির সোসাল ফেস ফাউন্ডেশন পরিচালিত “আমাদের স্কুল”-এর ৫০ জন ঝরে পড়া এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক এস আর সাদ্দাম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে লাম, সুজন, স্বপন, আপন, পল্লব, ঈসা ও ইভা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন আরাফাত বলেন,”ঝরে পড়া শিশুদের শিক্ষার পথ সুগম করতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। শিক্ষা থেকে কেউ পিছিয়ে পড়ুক, সেটা আমরা চাই না।”

সাধারণ সম্পাদক এস আর সাদ্দাম বলেন,”আমরা বিশ্বাস করি, শিক্ষাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, স্বপ্নচূড়া ইউনিটি-এর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, স্বপ্নচূড়া ইউনিটি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সমাজ উন্নয়নে কাজ করে আসছে। তাদের এ উদ্যোগ অনেক ঝরে পড়া শিক্ষার্থীর জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম