Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

করতোয়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের ৩ দিনের কারাদন্ড

Bangla FMbyBangla FM
১১:০০ am ১৩, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

মামুনুর রশিদ আবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে ২ শ্রমিককে ৩ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। জানা গেছে, উপজেলার পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এলাকার কিছু প্রভাবশালী মহল। এরই প্রেক্ষিতে গত ১২ মার্চ উপজেলা প্রশাসনের
পরিচালনায় একটি অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলার শালিকাদহ গ্রামের পাশে করতোয়া নদী থেকে উত্তোলিত বালু পরিবহনের সময়
শ্রমিক শ্রী পল্লব কুমার (২৪) ও শাহিদ হোসেন (২০) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মামুনুর রশিদ আবির

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম