Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাতে ছিনতাইয়ের সময় ধরা, হাসুয়া-চাকুসহ দুই যুবক আটক

Bangla FMbyBangla FM
৪:২১ am ২০, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

হুমায়ন কবির মিরাজ:

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় রাতের আঁধারে এক পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোড়পাড়া বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তবিবর রহমান (৫৮) গোড়পাড়া ফকিরতলার বাসিন্দা এবং পেশায় পান ব্যবসায়ী। পুলিশ জানায়, রাতের সময় ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই যুবক তবিবরের পথরোধ করে। এরপর তার ওপর হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন গোড়পাড়া সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) ও নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিই এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হই। ইতোমধ্যে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

Tags: অপরাধছিনতাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম