Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৫ am ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জুলাই বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ মাসের শাসনামলে এ পরিবর্তন আনা হয়। সবচেয়ে বেশি নাম পরিবর্তন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন—২০৫টি প্রতিষ্ঠান ও স্থাপনা। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ১৮১টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৮৪টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত ১৬ বছরে মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, তার পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাদের নামে রাখা হয়েছিল।

তালিকা অনুযায়ী, পরিবর্তিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, গবেষণা কেন্দ্র, ছাত্রাবাস, গ্রন্থাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া সেনানিবাস, নৌজাহাজ, থানা, সড়ক, সেতু, স্টেডিয়াম, পার্ক, বিদ্যুৎকেন্দ্রসহ নানা অবকাঠামোর নামও পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। একইভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৩৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ক্রীড়া খাতের ২০৫টি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে। রাজধানীর জাতীয় স্টেডিয়ামের আগের নাম ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ পরিবর্তন করে পুনরায় জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তি নির্ভর নামকরণের পরিবর্তে নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য আনতেই এসব পরিবর্তন করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা: মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর
  • নীলফামারী-১ আসনে বিজয়ী মাওলানা আবদুস সাত্তারের চিলাহাটিতে সফর
  • পাংশায় রাস্তা নির্মাণে হচ্ছে ব্যাপক অনিয়ম
  • সাতক্ষীরায় বিধবা ভিক্ষুকের সঞ্চয় আত্মসাতের অভিযোগ ‘রুপা এনজিও’র বিরুদ্ধে
  • সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপি দ্বন্দ্ব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম