Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর বোর্ডে এইচএসসি বাংলা পরীক্ষা স্থগিতের গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Bangla FMbyBangla FM
৭:১০ am ২৩, জুন ২০২৫
in জাতীয়
A A
0

মনির হোসেন, বেনাপোল:
যশোর শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিতের যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, ২৬ জুন অনুষ্ঠিতব্য বাংলা প্রথমপত্র পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। তিনি জানান, ভুয়া বিজ্ঞপ্তিতে তার নাম ও স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে, যা পরীক্ষা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

বোর্ড জানায়, এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, এবারের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল হওয়ায় এবার কেন্দ্র সংখ্যা বেড়ে ২৪০-এ দাঁড়িয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করছি, ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিয়ে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করুন।”

Tags: যশোর বোর্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আলভীর
  • মাহফুজ আলম ও তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক উদ্যোগ
  • রাজধানীর পেট্রোল পাম্পে তেলের সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তিতে চালকরা
  • সুনামগঞ্জে তরুণদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম