Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে নারী উদ্যোক্তাদের বিকাশে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১০:০০ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থার কালাই উপজেলা কেন্দ্রের “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামিমা আক্তার জাহান বলেন,

“নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই। তারা এখন স্ব-উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নও নিশ্চিত হচ্ছে।”

তিনি আরও বলেন,

“নারীরা যেন শুধু আয় উপার্জনের দিকে নজর না দিয়ে পরিবারের দায়িত্ব ও সন্তানদের সুশিক্ষা নিশ্চিতের প্রতিও সমান মনোযোগ দেয়—এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সম্মাননা ও সনদ প্রদান

কর্মশালার শেষ পর্বে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন নারী উদ্যোক্তা এবং বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১০ জন নারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ভবিষ্যতে নিজেদের উদ্যোগে আত্মকর্মসংস্থান গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।

উপস্থিতদের মূল্যায়ন

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচিকে নারী সমাজের ক্ষমতায়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।
এই কর্মশালা নারীদের আত্মবিশ্বাস ও উদ্যোক্তা মনোভাবকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Tags: কর্মশালা অনুষ্ঠিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরান–ইসরায়েল সংঘাত তীব্রতর, উপসাগরে মার্কিন স্থাপনাতেও হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম