Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে মুখোমুখি বাস সংঘর্ষে ৮ জন আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ১৪, মার্চ ২০২৬
in দুর্ঘটনা
A A
0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর–এ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৭–৮ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব ১২-৪৫১৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি লোকাল বাস (রেজি. নং বরিশাল-জ ১১-০১৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠায়।

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে মৌসুমের প্রথম বৃষ্টি, চা বাগানগুলোতে ফিরে এলো সবুজের সমারোহ
  • গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
  • সাভারে আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন আটক
  • সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
  • দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম