Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১৪ pm ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অন্যান্য, সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসাধীন শিশুরা হলেন—নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের রমজান আলীর ছেলে রাফসান (৮ মাস), শহরের বাবুপাড়া এলাকার শাজেদুল ইসলামের ছেলে সামির (১১ মাস), ফুলতলা এলাকার নুরুজ্জামানের মেয়ে নুসাইফা জান্নাত (১ বছর), দেবীরডাঙ্গা এলাকার সুমনের ছেলে রাইয়ান (৭ মাস), ইটাখোলা এলাকার ফরিদ ইসলামের মেয়ে ফারিজা (৫ মাস), চাঁদেরহাট এলাকার আনিছুর রহমানের মেয়ে মেহেজাবিন আক্তার (১ বছর), শিমুলতলী এলাকার রাকিবুল ইসলামের ছেলে অপু তালহা (৮ মাস) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তাহার এলাকার জহুরুল ইসলামের ছেলে তাকওয়া (১ বছর)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ও আজ এসব শিশু জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। পরে তাদের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার জানান, ভর্তি হওয়া শিশুদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা। এর আগে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬ শিশুর দেহে হাম শনাক্ত হয়নি। তারা চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের ১১ দিনের মেয়ে আফরিন জান্নাত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছিল। সেখানে নমুনা সংগ্রহের পর রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম