Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ 

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ২৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাউল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজে উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন । বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা ব্যবস্থাপক  ও ট্যাগ অফিসার নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা,আনন্দ তঞ্চঙ্গ্যা,শান্তি কুমার,যতীন তঞ্চঙ্গ্যা,সুবানন্দ  তঞ্চঙ্গ্যা,সিদ্ধার্থ চাকমা,মালসম পাংখোয়া,   উপস্থিত ছিলেন। প্রতি পরিবারে ১০ কেজি করে  ১,৯৮৫ পরিবারের মাঝে  মোট ১৯.৮৫০ মেট্রিক টন চাউল দেয়া হবে।

ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, বছরে দুবার ঈদ উল-ফিতর ও ঈদ উল-আযহা’র সময় এই চাউলগুলো বিতরণ করা হয়। কিন্তু শুকনো মৌসুমে উপজেলা সদর থেকে চাউল এনে বিতরণ করা সম্ভব হবেনা। কারণ পানি শুকিয়ে যাওয়ার কারণে নদী পথে বা উপজেলা সদরের সাথে ফারুয়ার সড়ক পথ উন্নত না হওয়ায় চাউল  নিয়ে আসা অসম্ভব হবে না। তিনি আরও জানান, কর্তৃপক্ষ যদি শুকনো সময়ে  রাজস্থলী উপজেলায় গোডাউনে জমা রেখে সেখান  থেকে চাউল আনার ব্যবস্থা করে তাহলে সম্ভব ও সুবিধা  হবে। এবং আজকে বিতরণকৃত চাউলও রিস্ক নিয়ে অনেক কষ্টে আনা হয়েছে বলে জানান। তাছাড়া রিস্ক নিয়ে ড্রাইভারও আনতে চায় না,যদি কোন ক্রমে একটু ব্যতিক্রম হয়ে এক্সিডেন্ট হয় তাহলে ৫০০ ফুট নিচে খাদে  পড়ে গেলে আর সেখান থেকে তুলে নিয়ে আসা সম্ভব হবে না। তাছাড়া ভাড়াও খুব বেশি।  এজন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Tags: অসহায় ও দুস্থ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম