Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরাইলে অবৈধ উপায়ে মাটি কাটায় ট্রাক জব্দ, একজনের ৭দিনের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ২২, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকায় অবৈধ উপায়ে  মাটি কাটায় তিনটি  ট্রাক জব্দ একজনের ৭দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

 শনিবার(২২মার্চ) দুপুরে বিলের পাড়ে অবৈধ ভাবে  মাটি কাটার খবর পেয়ে  অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। এ সময় কতিপয় ব্যাক্তি অবৈধভাবে ফসলি জমির মাটি  কাটছিল। রুবেল মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। তাকে   ৭ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  এসময় বেকুসহ তিনটি ট্রাক জব্দ করা  হয় । 

স্থানীয় সূত্রে  জানা যায়, ধর্মতীর্থ এলাকায় ফসলি জমির মাটি কাটার খবরে দুপুরের দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতেই মাটিকাটায় জড়িত কিছু লোক উপস্থিতি টের পেয়ে দ্রুত  পালিয়ে যান। তবে রুবেল নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। 

পরে দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রূবেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর মাটিকাটায় ব্যবহৃত একটি বেকু ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি  বলেন, অবৈধ উপায়ে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়েছে ।

দীপক কুমার দেবনাথ 

সরাইল প্রতিনিধি 

Tags: কারাদণ্ডট্রাক জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম
  • পচা নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়: জামায়াত আমীর
  • সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বড় জয় পেল বাংলাদেশ
  • রাজশাহীর আধুনিক নগর ভবন ও তিনটি মার্কেটের স্থপতি মিজানুর রহমান মিনু
  • ‘নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম